দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২ নভেম্বর) দেশের কয়েক জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এতে বলা হয়, গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৮ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় সমিতির সদর দপ্তর কার্যালয়ের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা এসময় বিদ্যুৎ পাবেন না।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
কে